করোনা যুদ্ধে টেক জায়ান্টরা
দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে হুয়াওয়ে, শাওমি, মেইজু, টিকটক, উইচ্যাট ও বাইদুসহ অনেক কোম্পানিই চীনে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে কর্মীদের চীন ভ্রমণে সতর্কতা জারি করার পাশাপাশি যারা সেখানে অকুলাস ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট নিয়ে কাজ করছেন তাদের ঘরে বসেই কাজ করার পরামর্শ দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
উহান নগরীতে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস রোধে স্থানীয় হাসপাতালগুলোতে ৫জি বেস স্টেশন স্থাপন করছে টেকজায়ান্ট হুয়াওয়ে। জানাগেছে,এইচডিসি.ক্লাউড ২০২০ ডেভেলপার কনফারেনস স্থগিত ঘোষণা করে উহান মাউন্টেউন হাসপাতাল, ভালকান মাউন্টেইন হাসপাতালে ৬ দিনের মধ্যে এই নেটওয়ার্ক স্থাপন করছে হুয়াওয়ে।
এদিকে ৪৩ হাজার ডলার ব্যায়ে চীনের উহান শহরে এন৯৫ মাস্ক, মেডিক্যাল মাস্ক ও থার্মোমিটার সরবরাহ করেছে শাওমি।
ই-কমার্স প্রতিষ্ঠান মেইজুও তাদের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। উহান শহরে ৪৩ হাজার ডলারের অনুদান দিয়েছে স্মার্টফোন নির্মাতা কোম্পানিটি।
সুনিং ও তাওবাও মাস্ক ও জীবাণুনাশক পণ্যের দাম না বাড়ানোর ঘোষণা দিয়েছে চীনের ই-কমার্স সাইট জেডি ডটকম। ঘোষণা তারা ১০ লাখ মাস্ক এবং ৬০ হাজার মেডিক্যাল পণ্য সরবরাহের।